
সারা দেশের থানা, ডাম্পিং স্টেশন ও আদালত প্রাঙ্গণে মামলার আলামত হিসেবে থাকা মালামালের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত রিটের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, সারা দেশের থানা ও আদালত প্রাঙ্গণে থাকা মামলার আলামতের বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে ২০২২ সালে বিষয়টি নিয়ে রিট করেন পাঁচ আইনজীবী। রিটের পর ওই বছরের ৩০ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন। রুলে মালখানা ও থানায় জব্দ থাকা মালামাল সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
রিটের পর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, জব্দ করা মালামাল এভাবে বছর পড়ে থেকে নষ্ট হয়। তা রাষ্ট্রের কাজে লাগে না, মালিকেরও কাজে লাগে না। পরে পাঁচ আইনজীবী রিট করেন। রিটকারীরা হলেন- মোহাম্মদ নোয়াব আলী, মো. মুজাহেদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জি এম মুজাহিদুর রহমান (মুন্না) ও ইমরুল কায়েস।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে