রাজধানীর বকশীবাজারে শিক্ষা বোর্ডের পাশে যাত্রীবাহী বাসের চাপায় আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরিবহনের চালক ছিলেন।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ার হোসেনকে হাসপাতালে নেওয়া মো. এইচ এম আদনান বলেন, ‘আমি নিজে দুর্ঘটনাকবলিত বাসের (মৌমিতা পরিবহন) যাত্রী। বাসটি শিক্ষা বোর্ডের পাশের মোড় ঘুরতে গিয়ে ওই ব্যক্তিকে দেয়ালের সঙ্গে চাপা দেয়। এতে লোকটি গুরুতর আহত হন। তখন আমিসহ বাসের কয়েকজন যাত্রী মিলে তাঁকে হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। পরে বাসটাকে আটকে রেখে ঘটনাস্থলে ধরে রেখেছে লোকজন।’
হাসপাতালে মৃত আনোয়ার হোসেনের ভাই আমির হোসেন জানান, তাঁদের বাড়ি বরিশাল সদর উপজেলার বাঘার হাওলা গ্রামে। বাবার নাম মীর মোহাম্মদ সাহেদ। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে লালবাগ গৌড়-ই শহীদ মাজার এলাকায় থাকতেন আনোয়ার। তিনি বুয়েটের গাড়িচালক ছিলেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, বাসের যাত্রীরা ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন। যাত্রীরা জানান, বকশীবাজারে এলাকায় মৌমিতা নামে একটি বাস ওই ব্যক্তিকে চাপা দিয়েছিল।
বাচ্চু মিয়া আরও বলেন, ‘বাস ও এর চালককে স্থানীয়রা ধরে রেখেছে। মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি চকবাজার থানায় জানানো হয়েছে।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩১ মিনিট আগে