
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে দিনব্যাপী চিত্র প্রদর্শনী হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডাকসু ভবনের সামনে এ আয়োজন করা হয়।
প্রদর্শনীতে ওই দিনের ঘটনাপ্রবাহ, সহিংসতার প্রেক্ষাপট, হতাহত এবং পরবর্তী পরিস্থিতির নানা দিক আলোকচিত্র, দলিল চিত্র ও সংবাদপত্রের কাটিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান করেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তিনি জানান, নতুন প্রজন্মের কাছে ৫ মের ঘটনাকে তথ্যনির্ভরভাবে উপস্থাপন এবং এ বিষয়ে আলোচনা তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
জুমা আরও বলেন, ঘটনাটি নিয়ে এখনো অনেক প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। তাই বিষয়টি নিয়ে গবেষণা ও খোলামেলা আলোচনা জরুরি।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যা তাদের ঘোষিত ১৩ দফা দাবিকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এতে অংশ নেয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৪ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে