
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে ১০০টি নৌকা নিয়ে নৌ র্যালি আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বুড়িগঙ্গা নদীতে শুরু হওয়া এই র্যালিতে ১০০টি নৌকায় প্রায় সাত শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। র্যালিটি শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ হয়ে আবারও শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়।
র্যালিতে শিবির নেতা-কর্মীরা ‘বিজয় দিবস, সফল হোক’; ‘নদী বাঁচলে, বাঁচবে দেশ’; ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে’; ‘ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

র্যালি শেষে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ও শাখা শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিজয় দিবসে এই ব্যতিক্রমধর্মী প্রোগ্রামের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা পুরো জাতিকে নদী রক্ষা ও বাঁচানোর জন্য একটি বার্তা পৌঁছে দিতে চাই।’
রিয়াজুল ইসলাম আরও বলেন, ‘বুড়িগঙ্গাসহ দেশের সব নদী দখল ও দূষণের কারণে মৃতপ্রায়। তিস্তা, ফেনীসহ বড় নদীগুলোতে ভারতের পানি নিয়ন্ত্রণ আমাদের ন্যায্য অংশের অধিকারকে ক্ষুণ্ন করছে। ভারতের এমন মনোভাব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।’
এ সময় শিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী ও শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফসহ প্রায় সাত শতাধিক শিবির নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে