
স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন পেশাজীবীর মাধ্যমে নার্সদের পরিচালনার ‘জনস্বার্থবিরোধী’ উদ্যোগের প্রতিবাদে এবং দীর্ঘ ১৪ মাস ধরে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় আট দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করেছেন দেশের নার্স-মিডওয়াইফরা।
আজ শনিবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মহাসমাবেশে সারাদেশের নার্স-মিডওয়াইফরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ৪৮ বছরের ঐতিহ্যমণ্ডিত স্বতন্ত্র নার্সিং প্রশাসনকে ভেঙে অন্য অধিদপ্তরের সাথে একীভূত করার প্রচেষ্টা নার্সিং খাতকে বিপর্যস্ত করবে এবং জনস্বাস্থ্য ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে।
তাঁরা দাবি করেন, দেশে ৩ জন চিকিৎসকের বিপরীতে মাত্র ১ জন নার্স, যা বৈশ্বিক মানের সম্পূর্ণ বিপরীত। বিশ্বব্যাপী নার্সদের চাহিদা অপরিবর্তিত; তাই দক্ষ নার্স তৈরি ও সঠিক ব্যবস্থাপনা এখন জরুরি।

সমাবেশে নার্স-মিডওয়াইফরা যে ৮ দফা দাবি তুলে ধরেন—
১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার উদ্যোগ বন্ধ করা এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।
২. অধিদপ্তর প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার প্যাথ দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন।
৩.৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত উচ্চতর পদে ভূতাপেক্ষ প্রমোশন ও সুপারনিউমেরারি পদোন্নতি।
৪. নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ।
৫. ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদ স্নাতক (পাস) সমমান ঘোষণা এবং সকল গ্র্যাজুয়েট নার্সের জন্য প্রফেশনাল বিসিএস চালু।

৬. বেসরকারি স্বাস্থ্য ও নার্সিং-মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন এবং ভুয়া, অপ্রশিক্ষিত নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।
৭. ঝুঁকিভাতা প্রদান এবং পূর্ববর্তী সরকারের চাপিয়ে দেওয়া নতুন নার্সিং ইউনিফর্ম বাতিল।
৮. শয্যা-রোগী-চিকিৎসক অনুপাতে নার্স-মিডওয়াইফদের পর্যাপ্ত পদ সৃষ্টি ও নিয়োগ।
স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত বা একীভূত করার কোনো প্রজ্ঞাপন জারি হলে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে বলে সমাবেশে হুঁশিয়ারি দেওয়া হয়।
নার্স-মিডওয়াইফদের এই মহাসমাবেশে বক্তারা আরও বলেন, তাঁদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন আসবে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১৮ মিনিট আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
৩৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ধোবাউড়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শিশুটির শরীরে কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে দেখে ধর্ষণের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
১ ঘণ্টা আগে