
বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে শনিবার সকাল থেকে ফের লঞ্চ চলাচল শুরু হবে।
আজ শুক্রবার রাত ৯টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএর শিমুলিইয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক মো. সোলায়মান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১০টার দিকে লঞ্চ চলাচল বন্ধ হওয়ার কথা থাকলেও ঝড়ো হাওয়া ও আকাশ মেঘলা থাকায় রাত ৯টা থেকে বন্ধ রাখা হয়েছে। পদ্মা নদীতে উত্তাল ঢেউ থাকায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।
আবহাওয়া স্বাভাবিক হলে শনিবার সকাল ৬টা থেকে ফের লঞ্চ চলাচল শুরু হবে বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার রাত সোয়া ৯টা থেকে আধাঘণ্টার জন্য ফেরী চলাচল বন্ধ ছিলো বলে জনিয়েছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল। পরে আবার ফেরী চলাচল স্বাভাবিক করা হয়।
শুক্রবার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৮৫টি লঞ্চ চলাচল করেছে।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
১৮ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
২৩ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে