
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর আজ বৃহস্পতিবার বেলা ১টা ৪৫ মিনিটের দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বের হন। এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের অভ্যর্থনা গ্রহণ করেন এবং সমর্থক ও কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিননামার কাগজপত্র কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে বেলা পৌনে ২টার দিকে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তাঁকে রিসিভ করে নিতে আসেন তাঁর পরিবারের লোকজন ও বিএনপির নেতাকর্মীরা।
বাবরের মুক্তির খবরে তাঁর নির্বাচনী এলাকার কয়েক হাজার কর্মী-সমর্থক কারাফটকে ভিড় করেন। তাঁদের ভিড় সামলাতে না পেরে কারাগারের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। মুক্তির পর বাবরকে বহনকারী গাড়ি কারাগারের মূল ফটকের দিকে আসতে দেখে নেতা-কর্মীরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে তাঁকে অভ্যর্থনা জানান। তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
লুৎফুজ্জামান বাবরের শ্যালক সাদাত রহমান আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘ ১৭ বছর পর আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজ দুপুরে মুক্তির পর তিনি নিজ গাড়িতে করে জিয়ার মাজারের উদ্দেশে রওনা হন। সেখান থেকে রাজধানীর গুলশানের বাসায় ফেরেন। লুৎফুজ্জামান বাবরের মুক্তির মধ্য দিয়ে ভাটি বাংলা তথা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত হলো।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১৮ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২৮ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে