
ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় আবুল হাসান শেখ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আবুল হাসান শেখ ফরিদপুর জেলার শাজাহান শেখের ছেলে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন, সকাল ৮টার দিকে মাওয়াগামী মোটরসাইকেলটি নিমতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন । নিহতের মরদেহ থানায় রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৫ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৯ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে