
পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৯৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় পাবনা শহরের হেমাসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে জন্মদিন পালন করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদসহ পাবনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
এদিন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলু রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদুল ইসলাম খোকন, ফজলুল হক সুমন প্রমুখ।
বক্তারা বলেন, সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি অবৈধ দখলমুক্ত হয়ে প্রশাসনের আয়ত্তে নেওয়ার ১০ বছর পার হয়ে গেছে। অথচ এখনো বাড়িটি অনাদর-অবহেলায় পড়ে আছে। তাই সুপ্রিম কোর্টের রায়ের আলোকে দ্রুত বাড়িটিতে সুচিত্রা স্মৃতি সংগ্রহশালা উন্নয়নকাজ করার দাবি জানান তাঁরা।
১৯৩১ সালের ৬ এপ্রিল সুচিত্রা সেন পাবনায় জন্মগ্রহণ করেন। কিংবদন্তি এই অভিনেত্রীর জন্মবার্ষিকী নিয়ে পাবনায় নানা আয়োজন করা হয়।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে