রাজধানীর খিলক্ষেত বাজার এলাকায় ফুটপাতের দোকানপাটে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার (১০ মে) গভীর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে।
আজ রোববার (১১ মে) উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম খোকন, হেলাল উদ্দিন ও আব্দুর রহিম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খিলক্ষেত এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক কারবারি, কিশোর গ্যাং লিডার, ডাকাত ও ছিনতাইকারী শহিদুল ইসলাম খোকন দীর্ঘদিন ধরে স্থানীয় দোকানপাট থেকে নিয়মিত দৈনিক হারে চাঁদাবাজি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর শহিদুল ইসলাম খোকন এবং ২২ এপ্রিল আব্দুর রহিমকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্তি পেয়ে তাঁরা আবার একই অপরাধে জড়িয়ে পড়েন।
উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তিরা অপরাধের কথা স্বীকার করেছেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খিলক্ষেত থানা-পুলিশে হস্তান্তর করা হয়।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে