
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, তাঁর স্ত্রী নীলুফার জাফর উল্যাহ, দুই ছেলে কাজী ওমর ফারুক ও কাজী রায়হান জাফর এবং মেয়ে আনুস্কা মেহরীন জাফরের আয়কর নথি বিবরণীর কপি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) সরবরাহের জন্য কর বিভাগকে নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আজ মঙ্গলবার এ নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
সিআইডির আবেদনের ওপর আজ শুনানি শেষে ঢাকার কর অঞ্চল-৮-কে এই নির্দেশ দেওয়া হয়। এর আগে কাজী জাফর উল্যাহ এবং তাঁর স্ত্রী-সন্তানদের আয়কর নথি বিবরণীর কপি সরবরাহ চেয়ে আবেদন করেন সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইমের এসআই দীপ্তা রায়।
আবেদনে বলা হয়, কাজী জাফর উল্লাহ এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতারণা, জাল-জালিয়াতি ও চাঁদাবাজির মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ সংঘটন করে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া জাফর উল্লাহ এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, যুক্তরাজ্য, দুবাইসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
অনুসন্ধানের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তের ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথি বিবরণী ও এর সঙ্গে থাকা আনুষঙ্গিক কাগজপত্র একান্ত আবশ্যক।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের বাসা থেকে জাফর উল্যাহকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পল্টন থানায় করা এক মামলায় তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে