
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘ঢাকা শহরে যত্রতত্র অবৈধভাবে পোস্টার, রেক্সিন, দেয়ালে লেখা, নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার—এসব লাগানোর ফলে নগরীর সৌন্দর্য ব্যাহত হচ্ছে এবং নগরী অপরিচ্ছন্ন হয়ে পড়ছে। ঢাকা শহরের সৌন্দর্য রক্ষায় এবং একটি স্মার্ট সিটি গড়ে তুলতে হলে এসব বন্ধ করতে হবে। অবৈধভাবে পোস্টার, ব্যানার লাগালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে পোস্টার লাগানোর স্থান নির্ধারণ করে দেওয়া হবে। নির্ধারিত স্থানেই কেবল পোস্টার লাগানো যাবে। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও কেউ পোস্টার লাগাতে পারবে না।’
আজ শনিবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ১৯তম করপোরেশন সভায় মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন। এ সময় সভায় সর্বসম্মতিতে বিষয়টির অনুমোদন দেওয়া হয়।
ডিএনসিসি মেয়র বলেন, ‘যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে আইন রয়েছে। আমরা ডিএনসিসি থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি দিয়েও জনগণকে সাবধান করেছি। তারপরও অবৈধভাবে পোস্টার লাগিয়ে শহর নোংরা করা হচ্ছে। এটি আর হতে দেওয়া যাবে না। আমরা ইতিমধ্যে অভিযান শুরু করেছি। অবৈধ পোস্টার, ব্যানার লাগালে কোনো ছাড় নয়।’
করপোরেশন সভায় গৃহীত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে আমেরিকার মিশিগানের ডেট্রয়েড সিটির সঙ্গে ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। এর ফলে সংস্কৃতি, খেলাধুলা, শিক্ষা, বিজ্ঞান, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠবে। জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা-বাণিজ্য প্রসারণের সুযোগ সৃষ্টি হবে। সর্বোপরি, দুটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় গণপরিসরে স্ট্রিট ভেন্ডর ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত গৃহীত হয়। ফুটপাতে হকারদের ব্যবস্থাপনায় ডিএনসিসি ও ব্র্যাক যৌথভাবে কাজ করবে।
ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম প্রমুখ।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে