
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদী থেকে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কালীতলা এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি নৌফাঁড়ির পরিদর্শক নাসিম আহমেদ।
নিহত আব্দুল বারেক (৬০) মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ছোট কোকরন্ড গ্রামের বাসিন্দা। তিনি আরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল বারেক ৭ জানুয়ারি পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। আজ সকালে হরিরামপুরের কালীতলা এলাকার একটি ভাসমান রেস্তোরাঁর পাশে তাঁর মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরাও সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, ‘কালীতলা এলাকায় নদীতে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে হরিরামপুর ও শিবালয় থানা-পুলিশের পাশাপাশি নৌ পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে