
রাজধানীর তুরাগ থানা এলাকায় কামারপাড়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম সোনিয়া আক্তার (২৫)। বর্তমানে তাঁর স্বামী ও মেয়েসহ আত্মীয়স্বজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ রোববার (৮ মার্চ) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, অন্তঃসত্ত্বা সোনিয়ার শ্বাসনালিসহ শরীরের সম্পূর্ণ অংশ পুড়ে গিয়েছিল। তাঁর অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়েছে।
এর আগে, শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ১০ নম্বর সেক্টর কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের বিল্ডিংয়ের ২য় তলায় এই বিস্ফোরণের ঘটে। এতে দগ্ধ হন, রুবেল (৩০), তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭)। রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তাঁর স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা (১৯)। এ ছাড়া রুবেল (৩৫) নামে আরও একজন দগ্ধ হন।
এনায়েতের ভাগনে সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলার ওই বাসাটিতে থাকেন রুবেল-সোনিয়া দম্পতি। সোনিয়া ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিল। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাইপ্রবাসী। কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাঁদের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলায়।
সাজেদ মাতব্বর জানান, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে তুরাগে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় বেড়াতে এসেছিলেন। একই বাড়ির ৪ তলায় থাকেন সাজেদ মাতুব্বর। ওই দিন ভোর রাত সাড়ে ৩টার দিকে ২য় তলার বাসায় বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন, ভবনের নিচ তলা ও ২য় তলার দেয়াল ভেঙে গেছে বাসাটিতে থাকা ১০ জনই আগুনে পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
ঘটনার দিন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানিয়েছিলেন, গ্যাসলাইন লিকেজে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩১ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে