
নরসিংদীর পলাশে শোডাউনকে কেন্দ্র করে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের সমর্থক ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে ইসমাইল হোসেন (২৬) নামের এক ছাত্রদলের কর্মী গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
আজ রোববার (১৫ জুন) সন্ধ্যায় পলাশের বিএডিসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর মহল্লার আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় লোকজন জানান, বিকেলে পলাশ বাসস্ট্যান্ড এলাকা থেকে শোডাউনের উদ্দেশ্যে উপজেলা ছাত্রদলের একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিএডিসি মোড় এলাকায় গেলে বিপরীত দিক থেকে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের নেতৃত্বে তাঁর সমর্থকদের একটি শোডাউন মুখোমুখি হয়।
এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন উপজেলা ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন জুয়েলসহ আরও একজন। খবর পেয়ে থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ব্যক্তিদের মধ্যে ছাত্রদলের কর্মী ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও ফজলুল কবিরকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
পলাশ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় জুয়েল গ্রুপের নেতা-কর্মীরা। এতে ছাত্রদলের কয়েকজন আহত হয়েছেন। আমাদের নেতা-কর্মী তাদের ওপর হামলা চালায়নি, তারা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’
এ বিষয়ে জানতে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের মোবাইলে কল করলেও পাওয়া যায়নি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির আজ নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকায় শোডাউন করতে আসেন। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হলে তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে