
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাবেক সহকর্মী পরিচয়ে এক ট্রাফিক পুলিশের কাছে মাসিক চাঁদা দাবি করে গ্রেপ্তার হয়েছেন এক প্রতারক। পরে ট্রাফিক পুলিশের কর্মকর্তা ওই প্রতারকের নামে ডেমরা থানায় মামলা করেছেন। ওই মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম— শাহ কামাল খান। তাঁর বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায়। বর্তমানে তিনি ঢাকা কদমতলীর রায়েরবাগ এলাকায় থাকেন।
গতকাল শনিবার দুপুরে ডেমরার ইউলুপ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ডেমরা থানা-পুলিশ জানিয়েছে, গত ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে শাহ কামাল খান ডেমরা জোনের ট্রাফিক পরিদর্শক জি এম মুসা কালিমুল্লাকে কল দেন। আলাপচারিতায় তিনি নিজেকে সাংবাদিক, রাজনীতিবিদ এবং প্রধান উপদেষ্টার এক সময়ের সহকর্মী বলে পরিচয় দেন। তিনি ট্রাফিক পরিদর্শক জি এম মুসার সঙ্গে দেখা করতে চান।
দেখা করার কারণ জানতে চাইলে কামাল বলেন, তাঁকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দিতে হবে। চাঁদা দেওয়ার কারণ কী জানতে চাইলে তিনি বলেন, টাকা না দিলে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইজিপির কাছে বিভিন্ন অনিয়ম উল্লেখ করে অভিযোগ দেবেন।
একই দিন বিকেল ৩টায় অভিযুক্ত শাহ কামাল ট্রাফিক পরিদর্শকের মোবাইল নম্বরে কল দিয়ে আবার টাকা দাবি করেন। পরে ট্রাফিক পুলিশ পরিদর্শক বিষয়টি তাঁর সহকর্মী এবং ঊর্ধ্বতনদের জানান।
পুলিশ আরও জানিয়েছে, শাহ কামাল ওই ট্রাফিক পুলিশ জি এম মুসা ছাড়াও ডেমরায় আরও কয়েকজন ট্রাফিক পুলিশ কর্মকর্তার কাছে টাকা চেয়ে কল দিয়েছেন। ট্রাফিক পরিদর্শক ইমরান খানের কাছেও তিনি একই দিন ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
পরবর্তীতে গতকাল শনিবার দুপুরে শাহ কামাল টাকা নেওয়ার জন্য ট্রাফিক পরিদর্শক জি এম মুসার কাছে মাতুয়াইল ইউলুপ সংলগ্ন পাকা রাস্তায় আসেন। সেখান থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে অন্যতম একজন ভুক্তভোগী ট্রাফিক পরিদর্শক জি এম মুসা কালিমুল্লা একটি চাঁদাবাজির মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শাহ কামাল একজন প্রতারক। সে নিজেকে কখনো সাংবাদিক, রাজনীতিবিদ, কখনো আমলা আবার কখনো প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয় দিয়ে মানুষকে ব্ল্যাকমেল করে।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে