রাজধানীতে একটি বাসা থেকে সাত টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির মাথা পাওয়া যায়নি। রাজধানীর মুগদা মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে আজ রোববার দুপুর দেড়টার দিকে খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।
তবে লাশটি কার, তা শেষ খবর পর্যন্ত জানাতে পারেনি পুলিশ। এমনকি লাশের বয়সও জানা যায়নি। পুলিশ টুকরা লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে মান্ডা প্রথম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। মরদেহটি সাতটি টুকরো করা। তবে তাঁর মাথা পাওয়া যায়নি। দেহটি পচা গলা অবস্থায় ছিল পেট থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে গিয়েছিল।
পুলিশ কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয় দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর টুকরো টুকরো করে পলিথিনে ভরে ওই বাড়িটির বেজমেন্টে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে। ঘটনাস্থলে পিবিআই আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করার চেষ্টা করেছে। তবে সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে