
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘মৃত্যুর আগপর্যন্ত আর মন্ত্রিপরিষদে যোগ দেব না। মন্ত্রী হব না জেনেই মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম।’
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। এ সময় উপজেলার সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক এবং সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুস সাত্তার বেগ।
গয়েশ্বর বলেন, তিনি আগেই জানতেন, মন্ত্রী হবেন না। তবুও শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন। মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা উপস্থিত সবাইকে জানিয়ে দেন। মন্ত্রী না করায় রাগ করে অনুষ্ঠান ত্যাগ করেছেন এমন ধারণা সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, তিনি একজন সংসদ সদস্য এবং জনগণের প্রতিনিধি। শেষ পর্যন্ত মানুষের পক্ষে লড়াই করবেন। নিয়মের কথা বলবেন এবং নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা করবেন। এটাই তাঁর দায়িত্ব।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, আফতাব আহমেদসহ অনেকে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে