
মানিকগঞ্জ পৌরসভার বেলায়েত হোসেন সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
শনিবার (২ মে) বেলা ১১টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘এই দুর্ভোগ আর কত দিন চলবে’ ও ‘এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই’ এমন স্লোগানে কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তব্য দেন হাবিবুর হোসেন খান তারিফ, সামিউল হক সুজন, আশফাক হোসেন খান জয়সহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির প্রায় ৫০০ মিটার অংশ বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও রোগীদের।
এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে ড্রেনেজ ব্যবস্থার আওতায় আনা হোক, যাতে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে