
রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দাবি করেছেন ‘শম্পা জুয়েলার্স’ নামে ওই দোকানের মালিক। গতকাল বুধবার দিবাগত রাতে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে ফরচুন শপিং মলের লেভেল ২-এর ৩৪ নম্বর দোকান ‘শম্পা জুয়েলার্স’-এ চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুজন চোর বোরকা পরে এসে দোকানের শাটারের তালা কেটে দোকানে ঢুকছে।
দোকানটির মালিক অচিন্ত্য কুমার জানান, তাঁর দোকানে প্রায় ৪০০ ভরির জুয়েলারি এবং ১০০ ভরির বন্ধকি স্বর্ণসহ প্রায় ৪০ হাজার টাকা নগদ ছিল।
তিনি বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। পরে সকালে দারোয়ানের ফোন পেয়ে এসে দেখি, সব খালি।’
খবর পেয়ে রমনা থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। তারা শপিং মলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্তে কাজ শুরু করেছে।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘আমরা ফুটেজ পর্যালোচনা করছি এবং চোরদের ধরতে একাধিক দল মাঠে নেমেছে। শপিং মলের নিরাপত্তা ব্যবস্থাও তদন্ত করা হচ্ছে। যাত্রাবাড়ীর ঘটনার সঙ্গে এ চুরির কোনো যোগসূত্র আছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও রাজধানীর শপিং মল থেকে বিপুল পরিমাণ স্বর্ণ চুরির ঘটনায় দোকান মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত চোরদের গ্রেপ্তার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
এর আগে গত রোববার (৫ অক্টোবর) যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও পৌনে ৩ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তে পুলিশ অভিযান চালাচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে