পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দক্ষিণবঙ্গের মানুষের ঢল নেমেছে শিমুলিয়া ফেরিঘাটে। আজ বুধবার সকাল থেকে মোটরসাইকেল নিয়ে শিমুলিয়া ঘাটে ভিড় জমান আরোহীরা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফেরিতে ৯৫০টির বেশি মোটরসাইকেল পারাপার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৯৫০টির বেশি মোটরসাইকেল ফেরিতে পার করা হয়েছে। ফেরি কলমিলতা ও কুঞ্জলতা দিয়ে পাঁচবারে এসব মোটরসাইকেল পারাপার করা হয়। সকালের দিকে মোটরসাইকেলের চাপ বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমতে থাকে। এখন ফেরি কুঞ্জলতা ৫০টি মোটরসাইকেল নিয়ে পার হওয়ার জন্য শিমুলিয়া ঘাটে অপেক্ষা করছে।’
মো. জামাল হোসেন আরও বলেন, ‘আগামীকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হবে। তখন হয়তো ঘাটে ভিড় থাকবে না। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি দুটি দিয়ে এই নৌপথ পারাপার কার্যক্রম চলবে। কিন্তু নতুন করে আর ফেরির সংখ্যা বাড়ানোর সুযোগ নেই।’

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৪ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে