
ভয়ংকর মাদক কেটামিন দিয়ে তোয়ালে ভেজানোর পর শুকিয়ে কুরিয়ার সার্ভিসে ইতালিতে পাঠানোর চেষ্টা করেছিল একটি চক্র। তবে আন্তর্জাতিক ওই কুরিয়ার সার্ভিসের গাজীপুরের টঙ্গীর অফিস থেকে ৬ দশমিক ৪৪ কেজি কেটামিনের পার্সেলটি জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার করা হয়েছে চক্রের দুই সদস্যকে।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
অধিদপ্তর জানায়, তাদের গোয়েন্দাদের কাছে তথ্য ছিল একটি চক্র কুরিয়ার সার্ভিস ব্যবহার করে বিদেশে মাদক পাচার করছে। এই তথ্যের ভিত্তিতে গত শুক্রবার টঙ্গীর ফেডেক্স অফিসে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ বদরুদ্দীনের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে ইতালিগামী একটি পার্সেল জব্দ করা হয়। অস্বাভাবিক ওজন দেখে সন্দেহ হলে পার্সেলটি পরীক্ষা করে কার্টনের ভেতর সাতটি সাদা তোয়ালে পাওয়া যায়।
রাসায়নিক পরীক্ষায় দেখা যায়, প্রতিটি তোয়ালে বিশেষ কায়দায় কেটামিন দিয়ে ভিজিয়ে পরে শুকানো হয়েছিল। তোয়ালেগুলোতে মোট ৬ দশমিক ৪৪ কেজি ক শ্রেণির মাদকদ্রব্য পাওয়া যায়। পরে গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রেরককে শনাক্ত করা হয়।
ঢাকার গোয়েন্দা ইউনিট চাঁদপুরের মতলব উত্তর থেকে প্রেরক মো. মাসুদুর রহমান জিলানীকে (২৮) গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের সালথা থানার আটঘর বাজার এলাকা থেকে আন্তর্জাতিক এই চক্রের অন্যতম হোতা মো. আরিফুর রহমান খোকাকে (৪৩) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনিও কুরিয়ারের মাধ্যমে কেটামিন পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, কেটামিন একসময় অস্ত্রোপচারে অচেতন করার জন্য ওষুধ হিসেবে ব্যবহার হলেও বর্তমানে পার্টি ড্রাগ হিসেবে এর অপব্যবহার হচ্ছে। এটি স্বল্পমেয়াদে হ্যালুসিনেশন ও বিভ্রান্তি তৈরি করে। দীর্ঘ মেয়াদে কিডনি, মূত্রথলি, মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে এবং আসক্তিতে ঠেলে দেয়। আন্তর্জাতিক চক্রগুলো কোকেন ও হেরোইন পাচারেও এই কৌশল ব্যবহার করে।
অধিদপ্তর জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তদন্তে জড়িত হিসেবে আরও যাদের নাম পাওয়া যাবে, তাদেরও আইনের আওতায় আনা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে