মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মোল্লারচরসংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা পাঁচজন জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মো. শরিফ (৩২) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শরিফ মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুরের মৃত মো. হোসেনের ছেলে।
আজ সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। নিখোঁজ জেলেকে খুঁজে না পাওয়া পর্যন্ত তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাল্কহেডটি দ্রুত গতিতে ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। দুর্ঘটনার পরই চালক বাল্কহেডটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিখোঁজ জেলে মো. শরিফের সন্ধানে নদী ও উপকূলীয় এলাকায় জোর অনুসন্ধান চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে