
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে মেট্রোর চারটি অতিরিক্ত ট্রিপ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল ডিএমটিসিএল। কিন্তু আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের নির্ধারিত ম্যাচ বাতিল হওয়ায় আগামীকাল মেট্রোরেলের অতিরিক্ত চারটি ট্রিপ পরিচালিত হবে না।
আজ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (এমআরটি) লাইন-৬-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এ তথ্য জানিয়েছেন।
মো. আহসান উল্লাহ শরিফী জানান, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে অনুষ্ঠিত বিপিএলের ম্যাচের দিনগুলোতে ১৫ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন চারটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনার পরিকল্পনা ছিল। তবে আজ ম্যাচ বাতিলের কারণে আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
এদিকে, পরবর্তী ম্যাচের দিনগুলোতে পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত ট্রিপ পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে