
রাষ্ট্রপরিচালিত মেট্রোরেল কর্তৃপক্ষ আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে ট্রেন চলাচলের সময় ও ট্রিপের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-সচিব জাহিদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনা করে ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-৬ (এমআরটি লাইন-৬) এর চলাচলের সময় এবং ট্রিপের সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুসারে— পিক, অফ-পিক ও সুপার অফ-পিক আওয়ারে ৪, ৬ ও ৮ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দিনের প্রথম ট্রেনটি উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটের পরিবর্তে সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যাবে এবং শেষ ট্রেনটি রাত ৯টার পরিবর্তে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।
মতিঝিল দিক থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টায় এবং শেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে। শুক্রবার মেট্রোরেল বর্তমান সময়সূচির আধ ঘণ্টা আগে দুপুর ২টা ৩০ মিনিট থেকে চলবে।
আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতিদিন মোট ২৩৮টি ট্রিপ পরিচালিত হবে। নতুন পরিকল্পনাটি আগমন এবং প্রস্থানের মধ্যে ব্যবধান কমিয়ে আনবে।
এমআরটি ৬-এ ২৪ সেট ট্রেন রয়েছে, যার প্রতিটিতে ছয়টি করে কোচ রয়েছে। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ১৩ সেট ট্রেন চলাচল করছে। নতুন সময়সূচি অনুসারে ১৯ সেট ট্রেন নিয়মিত চলাচল করবে।
উপ-সচিব জাহিদুল ইসলাম জানান, বর্তমানে দৈনিক গড়ে সাড়ে ৪ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করে। নতুন সময়সূচি কার্যকর হওয়ার পর প্রায় ৫ লাখ যাত্রী চলাচল করতে পারবে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
৯ মিনিট আগে
কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী চরবিনোদনপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় শুরু হওয়া কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা-পুলিশ।
১৩ মিনিট আগে
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার (১৫ জুন) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে গত ১২ ও ১৩ জুন আরও ৯১ জন দেশে ফেরেন...
১৮ মিনিট আগে
ঢাকার সাভারের আশুলিয়ায় নিজ মেয়েকে দীর্ঘ পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
২৪ মিনিট আগে