
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের দীর্ঘদিন ধরে দখলে থাকা, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে ভরা ফুটপাতের চিত্র বদলে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সারি সারি ফুলের টব, সৌন্দর্যবর্ধক গাছ ও দেয়ালজুড়ে গ্রাফিতিতে ফুটপাতটি এখন নতুন রূপ পেয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএসসিসির প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এই সৌন্দর্যবর্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের জন্য মানসিক স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক জানান, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন অবৈধ দখলদারি সহ্য করা হবে না। তবে হকারদের পুনর্বাসনের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের লাইসেন্সের মাধ্যমে নির্দিষ্ট সময় ও স্থানে হকার বসার সুযোগ রাখা হবে। পাশাপাশি ‘হলিডে মার্কেট’ ও ‘নৈশকালীন মার্কেট’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রশাসক জানিয়েছেন, এটি একটি পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন থেকে চানখাঁরপুল পর্যন্ত প্রায় ১৩৫০ ফুট এলাকায় গ্রাফিতি আঁকা হয়েছে। এ ছাড়া বসানো হয়েছে ৫৫০টি ফুলের টব ও ৬৫০টি সৌন্দর্যবর্ধক গাছ। রোগীর স্বজনদের জন্য রাখা হয়েছে ৫০টি বসার আসন এবং নির্মাণাধীন রয়েছে দৃষ্টিনন্দন স্থাপনা।

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানান, এই প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ ফুটপাতেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে