পেমেন্ট গেটওয়ে ফস্টারে আটকে থাকা টাকা সাত দিনের মধ্যে ফিরিয়ে দেওয়াসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ভুক্তভোগীরা। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কিউকম কাস্টমার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী রাসেল মিয়া বলেন, 'মালিক তো জেলে, তাইলে আমাদের টাকা দেবে কে?'
ভুক্তভোগীরা দাবি করেন, তাদের টাকা এসক্রো সেবাদানকারী প্রতিষ্ঠান ফস্টারে আটকে আছে। ফস্টারের ব্যাংক হিসাবও স্থগিত হয়েছে। ফস্টারকে নজরদারির মধ্যে রেখে খুলে দিয়ে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা।
কিউকম ভুক্তভোগী আহমেদ রসূল বলেন, `বাণিজ্য মন্ত্রণালয় নীতিমালা দেওয়ার পরে আমরা কিউকমে বিনিয়োগ করেছি। তাহলে আমাদের দোষটা কোথায়? পেমেন্ট গেটওয়ে টাকা আটকে রাখছে। সেটা উদ্ধারের ব্যবস্থা না করে কিউকমের মালিকদের জেলে ঢোকানো হলো। তাহলে আমাদের টাকা দেবে কে?'
মানববন্ধনে আসা ভুক্তভোগীদের চার দফা দাবি হলো:
১. ফস্টারকে বাংলাদেশ ব্যাংকের নজরে রেখে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য অনুমতি দেওয়া।
২. ফস্টারে স্ক্রো সিস্টেমে কিউকম গ্রাহকদের আটকানো টাকা সাত দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া।
৩. ফস্টারের সিস্টেম অটোমেশন করা।
৪. আইনি কাঠামোর মাধমে কিউকমকে ব্যবসা পরিচালনা করতে দেওয়া।
অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে কিউকমের মালিক রিপন মিয়া বর্তমানে কারাগারে আছেন। গত ৪ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে