
ডেভেলপার কোম্পানির সঙ্গে দ্বন্দ্বের জের ধরে বাসায় ঢুকে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় নিজ বাসায় একদল সন্ত্রাসীর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সন্ত্রাসী হামলায় দীপ্ত টিভির এক কর্মী মারা গেছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে।
পারিবারিক সূত্র বলছে, নিজেদের জমিতে নির্মিত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে বিরোধ চলছিল প্লিজেন্ট প্রোপার্টিজ নামের ডেভেলপার কোম্পানির সঙ্গে বিরোধ ছিল। সেটার সূত্র ধরে আজ সকালে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী। বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
এ বিষয়ে তামিমে বাবা হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে এখনো মামলা হিসেবে রুজু হয়নি।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪১ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে