সাবেক সংসদ সদস্য (এমপি), কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
দুর্নীতি দমন কমিশনের আবেদনের (দুদক) পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
আবেদনে বলা হয়, মমতাজ বেগম এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলমান থাকা অবস্থায় স্থাবর সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন।
জব্দের তালিকায় রয়েছে মহাখালী ডিওএইচএসের পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরের দোতলা দুটি বাড়ি, মানিকগঞ্জ সদরের চারতলা একটি বাড়ি, পূর্বাচলের ৯ কাঠা জমি, মানিকগঞ্জের ৫ শতাংশ ও সিংগাইরের ৪১৯ দশমিক ৫১ শতাংশ জমি। মানিকগঞ্জে পৈতৃক সূত্রে পাওয়া দোতলা একটি বাড়ি বাদে এসব সম্পত্তির মূল্য দেখানো হয়েছে ১১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা।
গত বছরের ১৩ মে রাতে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে, তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে