
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের গাড়িচালক মো. চান মিয়া ও কেয়ারটেকার মো. মহিদুল ইসলামকে এবার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি প্রত্যেককে চার দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে দুজনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই মামলায় তিন দফা রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে রমনা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তাঁদের গ্রেপ্তার দেখান। পরে তাঁদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর রাজধানীর বাংলামোটর এলাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। পুলিশের এসআই আওলাদ হোসেন বাদী হয়ে ওই দিন মামলাটি দায়ের করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, তারা দুজনই এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এই মামলায় কারা কারা জড়িত ছিলেন এবং তাঁদের শনাক্ত করার জন্য দুজনকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও সদর উপজেলার ইসলামবাগ এলাকা থেকে এবং চান মিয়াকে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে আটক করা হয়। পরে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে হাজির করে ডিবি। ২০ এপ্রিল দুজনকে চার দিন, ২৪ এপ্রিল চার দিন ও ২৮ এপ্রিল তিন দিন ওয়াদুদ হত্যা মামলায় তাঁদের রিমান্ডে দেওয়া হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে