কারখানা ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাভারে নারীসহ গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিয়াম প্রামাণিক (৩৩), আলাল শেখ (৩৬), আব্দুল মমিন (৩৪), মো. ইমন (৩০), বিন্দু সরকার (২৭), ময়না আক্তার (৩১), জুলহাস (৩২), মো. সুমন (২৩), মো. আশিক মিয়া (২৮), আব্দুর রহিম মিয়া (৩২), সোহরাব মিয়া (৪৭), সবুজ মিয়া (২৯), মো. সালামুল (২৯), লাবনী (৩৮), সাবিনা (৪৪), রেশমা (৩৩), রবিউল ইসলাম (২৯), মৌসুমি খাতুন (৩০), সোরাওয়ার (৫১), মো. সুজন মিয়া (৩৫), তাজ নাহার আক্তার (৩২), মো. মানিক (৩৩) ও স্মৃতি বেগম (৩৮)।
পুলিশ জানায়, ২৪ জানুয়ারি সকালে সাভারের দিলখুশাবাগ এলাকায় সাভার-বিরুলিয়া রোডের পাশের গ্লোবাল ফ্যাশনস গার্মেন্টস ও গ্লোবাল আউট ওয়্যার লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেন। আন্দোলনের একপর্যায়ে শ্রমিকেরা কারখানায় ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালান। ওই ঘটনায় মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের আসামি করে সাভার থানায় মামলা করা হয়।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, কারখানা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মালিকপক্ষ মামলা করেছে। ওই মামলায় সাত নারীসহ ২৩ জন শ্রমিককে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর দুপুরে তাঁদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে