
নীলফামারীর ডোমারে মহাসড়কে খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় দিলিপ রায় (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার ধরনীগঞ্জ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিলিপ ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের মৃত অমল রায়ের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময়ে দিলিপ তাঁর বাড়ির সামনে মহাসড়কে খড় শুকাচ্ছিলেন। এ সময় ডোমার থেকে নীলফামারীগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস এসে তাঁকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান দিলিপ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাসেল রানা জানান, মহাসড়কে দুর্ঘটনায় দিলিপ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়, এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত (বুধবার সন্ধ্যা ৭টা) পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৬ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১০ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে