
কক্সবাজার থেকে ঢাকায় ২৫ মিনিট দেরি করে পৌঁছেছে এই রুটের প্রথম যাত্রীবাহী ট্রেন কক্সবাজার এক্সপ্রেস। আজ (শুক্রবার) দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ১ হাজার ৮০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। শিডিউল টাইম ৯টা ১০ মিনিট থাকলেও ৯.৩৫ মিনিটে সেটি কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ২৫ মিনিট দেরিতে পৌঁছেছে ট্রেনটি।
তবে তাৎক্ষণিকভাবে দেরি করার কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি। ট্রেনটি কক্সবাজার থেকে চট্টগ্রাম আসে ৩টা ১৪ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।
এদিকে আজ রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে কক্সবাজার এক্সপ্রেস। এটি হবে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে প্রথম যাত্রা। এই উপলক্ষে রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান উপস্থিত থেকে ট্রেনটির উদ্বোধন করবেন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে