
রাজধানীতে ‘লক্কড়-ঝক্কড়’, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী বাস এবং পণ্য পরিবাহী যানবাহন না চালানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অন্যথায় বিশেষ অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আজ বুধবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু লক্কড়-ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী বাস এবং পণ্য পরিবাহী যানবাহন ঢাকা মহানগরে চলাচল করছে। এ ধরনের যানবাহন প্রায়ই রাস্তা, ফ্লাইওভার, সেতুর ওপর বিকল হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি করে। যার ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে এবং সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তাই জনসাধারণের নিরাপত্তা, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে ‘ইকোনমিক লাইফ’ অতিক্রান্ত লক্কড়-ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী সকল প্রকার যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাস ও মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করে প্রজ্ঞাপন দিয়েছিল বিআরটিএ। ফলে ঢাকায় নির্ধারিত ইকোনমিক লাইফ অতিক্রান্ত যানবাহন না চালানোর জন্য সংশ্লিষ্ট সকল মালিক ও ড্রাইভারকে বিশেষভাবে অনুরোধ করে হলো।
বিজ্ঞপ্তিতে বাস মালিকদের হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এরপরও যদি কেউ ঢাকা মহানগর এলাকায় ইকোনমিক লাইফ উত্তীর্ণ যানবাহন বিশেষ করে লক্কড়-ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহন চালায়, তাদের বিরুদ্ধে শিগগিরই কঠোর আইনানুগ ব্যবস্থা বা বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
গণবিজ্ঞপ্তিতে এ ধরনের যানবাহনের মালিক, চালক ও পরিবহন সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছে ডিএমপি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে