
আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় বিএনপিকে গণমিছিল করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে তাদের রুট সংক্ষেপ করতে বলা হয়েছে।
ডিএমপির পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নয়াপল্টন থেকে শুরু হওয়া গণমিছিল বিজয়নগর পানির ট্যাংক হয়ে পল্টন মোড় থেকে প্রেসক্লাব, মৎস্য ভবন কাকরাইল হয়ে ফের নয়াপল্টনে শেষ করতে বলা হয়েছে। তবে এলাকাভিত্তিক কোনো মিছিল হলে তাতে সংঘর্ষের আশঙ্কা করেছে পুলিশ। কারণ ওই দিন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মাঠে থাকবেন। তাই নয়াপল্টনে এসে গণমিছিল করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি। এলাকায় এলাকায় বিএনপি মিছিল করলে বিশৃঙ্খলা হতে পারে।
গণমিছিলের অনুমতি দেওয়ার বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, রাজনৈতিক দলের যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ সহায়তা করবে। তবে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার বলেন, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে গণমিছিল করার অনুমতি দেওয়া হয়েছে। তাদের কোনো শর্ত দেওয়া হয়নি। তবে বলা হয়েছে, কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে। গণমিছিলের রাস্তাও তাঁদের সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান। বৈঠক শেষে ঘণ্টাখানেক পরে তাঁরা ডিএমপি কার্যালয় থেকে বের হন।
এদিকে ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩০ ডিসেম্বরের গণমিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে ডিএমপি কমিশনার ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেই কর্মসূচি যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে করা যায়, সে জন্য গণমিছিলের যে রুট, সেটি নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি ডিএমপিকে অবহিত করা হয়েছে।

রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
৬ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১১ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে