
রাজধানীতে ময়লার ঘরে মাথায় লোহার অ্যাঙ্গেল পড়ে সোহান (২৫) নামে এক পরিচ্ছন্নতা কর্মী মারা গেছেন। আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৪টা দিকে চকবাজার চাঁদনী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় সোহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
সোহানকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মনির হোসেন ও আমিনুর ইসলাম জানান, তাঁরা চকবাজার ইসলামবাগ এলাকার ‘ক্লিন সোসাইটি’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষিণ সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে। বিকেলে ইসলামবাগ চাঁদনীঘাট বাজারের পাশে সিটি করপোরেশনের নির্মাণ করা ময়লার ঘরের ভেতর কাজ করছিলেন।
সেখানে সবাই ময়লা বাছাই করার সময় ঘরের চালের লোহার একটি অ্যাঙ্গেল খসে পড়ে এবং তাঁর এক অংশ সোহানের মাথার ভেতর ঢুকে পড়ে। এতে সঙ্গে সঙ্গে সোহান লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহানের বাড়ি রংপুর জেলার গংগাচড়া উপজেলার হাজীপাড়া গ্রামে। বাবার নাম দুলু মিয়া। পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচর ট্যানারি পুকুরপাড় এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরির্শক) মো. বাচ্চু মিয়া জানান, চকবাজার থেকে তাঁর সহকর্মীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। তাঁরা জানান কাজ করার সময় মাথায় অ্যাঙ্গেল মাথায় পড়ে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি চকবাজার থানায় জানানো হয়েছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২৭ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে