বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে নাশকতার অভিযোগে রাজধানীর আদাবর থানায় করা মামলায় গ্রেপ্তার আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর এই রিমান্ড মঞ্জুর করেন।
একই আদালত একই মামলায় অনলাইন ভিত্তিক কোচিং বন্দি পাঠশালার দুই শিক্ষকসহ ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন, জাহিদ হাসান ও বন্দি পাঠশালার দুই শিক্ষক জাহাঙ্গীর আলম শুভ এবং ইয়াসির মামুন।
বিকেলে তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির এসআই মো. রফিকুল ইসলাম আসামি মনোয়ারকে ১০ দিন ও বাকিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামি জীবনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর তিন আসামি রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে আদাবর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদাবর থানার এই মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন সড়কে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা কোটা আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে আসামিরা আদাবর থানাধীন মোহাম্মদপুর এবং আদাবর থানা ছাত্রলীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। রাস্তার লাইট পোস্টসহ আশেপাশের বিভিন্ন দোকানে ভাঙচুর ও অগ্নি সংযোগ করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে