ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না থাকলে দোকান বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, ‘প্রয়োজনে প্রতিটি দোকানে ট্রেড লাইসেন্স লেমিনেটিং করে ঝুলিয়ে রাখতে হবে। ব্যবসার প্রয়োজনে এটা করতে হবে। নিজেদের সুরক্ষার প্রয়োজনেই।’
আজ বুধবার লালবাগের শহীদ নগর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এ সময় মেয়র আশপাশের দোকানে ঘুরে দোকানগুলোতে ট্রেড লাইসেন্স আছে কি না তার খোঁজ খবর নেন।
মেয়র তাপস বলেন, ‘ব্যবসার প্রয়োজনেই ট্রেড লাইসেন্স প্রয়োজন। এর জন্য গুরুত্বপূর্ণ এই কাগজ পাশে রাখতে হবে। যেন সহজেই দেখাতে পারেন। সবাইকেই ট্রেড লাইসেন্স করতে হবে এবং নবায়ন করতে হবে।’
ট্রেড লাইসেন্স থাকলে ব্যবসা পরিচালনা করতে কোনো ধরনের সমস্যা হবে না জানিয়ে মেয়র বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র দোকানেই রাখবেন। তখন আর কেউই ঝামেলা করবে না। সিটি করপোরেশন থেকে কেউই না থাকার কারণ জানতে চাইবে না। মেয়রও জানতে চাইবেন না। তাই দোকানে ট্রেড লাইসেন্স ঝুলিয়ে রাখবেন।’

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৫ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে