সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ফসিহ উদ্দীন মাহতাব। আর টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
সংগঠনটির সভাপতি পদে ফসিহ উদ্দীন মাহতাব ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আলোর ঠিকানার মো. সিদ্দিকুর রহমান পেয়েছেন ৩০ ভোট।
সহসভাপতি পদে দৈনিক ইত্তেফাকের মুন্না রায়হান (এমএ জলিল মুন্না) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোরের ডাকের মোহাম্মদ আকতার হোসেন পেয়েছেন ৪৪ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমার বার্তার বিশেষ প্রতিনিধি মেহেদী আজাদ মাসুম ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আমাদের সময়ের তাওহীদুল ইসলাম।
অর্থ সম্পাদক পদে বিটিভির মো. শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক পদে ঢাকা পোস্টের শাহাদাত হোসেন রাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডিবিসির বিজন কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশের ফারুক আলম।
কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন—সারাবাংলা ডটনেটের ঝর্ণা রায়, রাইজিংবিডির আসাদ আল মাহমুদ, আজকের পত্রিকার উবায়দুল্লাহ বাদল, যুগান্তরের মিজানুর রহমান চৌধুরী, জনকণ্ঠের মাহমুদ আকাশ, মাই টিভির মো. রাকিব হাসান, ডেইলি অবজারভারের মহসীনুল করিম লেবু ও আজকের পত্রিকার আয়নাল হোসেন।
বিএসআরএফের ১৫২ ভোটারের মধ্যে এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ১৪৬ জন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক জনকণ্ঠের বিশেষ সংবাদদাতা ও বিএসআরএফ-এর সভাপতি তপন বিশ্বাস ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন। সহযোগিতা করেন জাগো নিউজের মাসুদ রানা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে