পানির লবণাক্ততা দেশের ২ কোটি ৬০ লাখ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। গর্ভাবস্থায় অতিরিক্ত লবণপানি ব্যবহারের কারণে শিশুমৃত্যুর ঝুঁকি বাড়ছে।
আজ বৃহস্পতিবার এক আলোচনা সভার মূল প্রবন্ধে এসব তথ্য জানানো হয়। প্রবন্ধে আরও বলা হয়, দেশে নিরাপদ পানি সুবিধার আওতায় আছে ৬০ শতাংশ মানুষ। পাইপের মাধ্যমে পানি সরবরাহের সুবিধা পাচ্ছে মাত্র ১৫ শতাংশ মানুষ।
বিশ্ব পানি দিবস উপলক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ‘জলবায়ু পরিবর্তন ও নারীর বিপন্নতা’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে। মিরপুরে এমজেএফ টাওয়ারের আলোক অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু ঝুঁকিপ্রবণ এলাকায় নিরাপদ পানির প্রাপ্যতা: প্রেক্ষিত জেন্ডার’।
মূল প্রবন্ধে ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, পানি সংগ্রহের কাজে অতিরিক্ত সময় দিতে গিয়ে নারীরা আয় বৃদ্ধিমূলক ও কৃষিকাজে অংশ নিতে পারেন না। এতে আর্থিকভাবে তাঁরা পিছিয়ে থাকছেন।
আলোচক ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. সুজিত কুমার বালা বলেন, ‘উপকূলীয় এলাকায় সুপেয় পানির প্রাপ্যতার অভাব রয়েছে। ওয়াসা ঢাকাকেন্দ্রিক হলেও আমার মনে হয়, এখন আমাদের উপকূলীয় এলাকার পানির সমস্যার দিকে তাকানোর সময় এসেছে।’
আলোচনায় আরও অংশ নেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের নির্বাহী পরিচালক এস এম এ রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা দেবনাথ, সুইডেন দূতাবাসের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ধরিত্রী কুমার সরকার ও পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবিউল আলম।
এমজেএফের কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) বাস্তবায়ন এলাকা থেকে পানি নিয়ে ভুক্তভোগী দুজন নারী ভার্চুয়ালি যুক্ত হন। তাঁরা পানির অপ্রাপ্যতা, সংগ্রহের জটিলতা, অনিরাপদ পানি ব্যবহারের ফলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, লবণাক্ততার কারণে পারিবারিক সহিংসতা বৃদ্ধির কথা তুলে ধরেন।
সভাপ্রধান এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘পানির জোগান দিতে গিয়ে নারীরা নানাভাবে যৌন নির্যাতনের শিকার হয়। আমরা পানি নিয়ে নানা সংকটের কথা আলোচনা করি, কিন্তু নারীদের দুর্ভোগের বিষয়টি অত গুরুত্ব পায় না। এসব সমস্যার সমাধানে চাই সামষ্টিক উদ্যোগ। সরকারের একার পক্ষে সব সম্ভব নয়। তাই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকারের সঙ্গে মিলে কাজ করার উপায় খুঁজে বের করতে হবে।’

পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে শহর ছেড়ে গ্রামের বাড়ি ফিরেছে অসংখ্য মানুষ। সরকারি ছুটি ঘোষণার পরে ঈদকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে ঘরমুখী মানুষের যেমন চাপ দেখা গিয়েছিল, আজ শুক্রবার তেমনটি নেই।
২৩ মিনিট আগে
দরবারের বড় শাহজাদা মাওলানা আহসান আলী বলেন, শরিয়তের দৃষ্টিতে দেশভেদে আলাদা দিনে চান্দ্র মাস শুরু করা গ্রহণযোগ্য নয়। তিনি কোরআনের সুরা আল-বাকারার ১৮৯ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, নতুন চাঁদ সমগ্র মানবজাতির জন্য মাস গণনার সূচক।
২৬ মিনিট আগে
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১১টি গ্রামে ঈদ উদ্যাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আজ শুক্রবার সকালে ঈদের নামাজ আদায় করেন।
৩০ মিনিট আগে
ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর এলাকায় একটি ফিলিং স্টেশনে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মেসার্স হানিফ ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসিং সেন্টারে এই হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে