বিস্ফোরক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলায় কারাবন্দী হাফসা আক্তারের জামিন স্থগিত করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো.আশফাকুল ইসলাম ৮ সপ্তাহের জন্য জামিন স্থগিত করেন। এর গত ৬ মার্চ তাকে জামিন দেন হাইকোর্ট।
রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ওই নারী ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে বলেছে–তার স্বামীকে তার ব্যাগ থেকে ককটেল দিয়েছেন। পরে তার স্বামী ওই ককটেল ছুড়ে মারে। আর ভিডিও ফুটেজে তার ছবি দেখা গেছে।
জানা গেছে, বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে গত বছরের ২০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ।
পরে ভিডিও ফুটেজ দেখে ২৬ নভেম্বর হাফসাকে গ্রেপ্তার করা হয়। নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবী।
দুই শিশুর বাবা আবদুল হামিদ ভূঁইয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে হামিদের বাবা আবদুল হাই ভূঁইয়া জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বলেন, তাঁর ছেলেকে না পেয়ে ছেলের স্ত্রী হাফসাকে তুলে নিয়ে যায় পুলিশ। অথচ হাফসা রাজনীতির সঙ্গে জড়িত নন বলে সে সময় জানান তিনি।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে