
রাজধানীর লালবাগে সরকারি জায়গা দখল করে রিকশা গ্যারেজ স্থাপনের অভিযোগে ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চাঁন মিয়াকে বিশেষ অভিযানে আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার রাতে লালবাগের শহীদ গলি থেকে তাঁকে আটক করা হয়।
আজ বুধবার (৯ জুলাই) দুপুরে লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চাঁন মিয়া লালবাগ থানাধীন বেড়িবাঁধের ঘোড়া পট্টিতে রিকশার গ্যারেজ স্থাপন করে সরকারি জায়গা দখল করে রেখেছেন। এ ছাড়া আওয়ামী সরকারের পতনের পর থেকে শহীদনগর এলাকায় আধিপত্য বিস্তার করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।
এসব অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে শহীদনগর ৩ নম্বর গলি থেকে আটক করে আজিমপুর সেনা ক্যাম্পের সদ্যসরা। পরে তাঁকে লালবাগ থানায় সোপর্দ করা হয়।
পরিদর্শক (তদন্ত) মো. সাইফুজ্জামান আরও বলেন, চাঁন মিয়াকে গতকাল মঙ্গলবার রাতে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১৮ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২৮ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে