
শহরের অভিজাত এলাকার তুলনায় শিল্প–কারখানা এলাকার মশা বেশি শক্তিশালী বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, মায়ামি শহরে প্রত্যেক ওয়ার্ডভিত্তিক মশা নিয়ে তারা কাজ করে। তাঁদের মতে, শিল্প–কারখানা এলাকার মশা অনেক শক্তিশালী। অভিজাত এলাকার মশা ততটা শক্তিশালী না। তাই এলাকা ভিত্তিক মশা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হবে। এ জন্য কারিগরি সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে মায়ামি বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেবেন।
আজ সোমবার ডিএনসিসি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এসব কথা বলেন।
৫০ বছরের নিয়ম একদিনে পরিবর্তন হবে না জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আমরা ৫০ বছরের নিয়ম একদিনে পরিবর্তন করতে পারব না। মশক ল্যাবসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাহলে মশা মুক্ত শহর গড়তে পারব।’
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘দুটি শহরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময় সমস্যা সমাধানে বেশ কাজে দেবে। আশা করি যুক্তরাষ্ট্র সরকার সহযোগিতা করে যাবে। এতে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে।’
সংবাদ সম্মেলনে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম প্রমুখ।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে