ভারতীয় বিলাসবহুল প্রমোদতরি এমভি গঙ্গা বিলাসে আগামীকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাবেন নরওয়ে-কানাডার ২২ পর্যটক। পর্যটকেরা সোনারগাঁয়ের পানাম নগর ও বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘর পরিদর্শন করবেন বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন, জাহাজটির ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান।
তৌফিক রহমান জানান, আগামীকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ ও সোনারগাঁ ঘুরে পরদিন সোমবার ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে নিজ দেশে ফিরে যাবেন এ পর্যটকেরা। আর যাত্রী ছাড়াই ভারতে ফিরে যাবে জাহাজটি।
গত ১ এপ্রিল ভারতের কলকাতা থেকে ১৯ জন নরওয়েজীয়, একজন ব্রিটিশ ও দুজন কানাডীয় পর্যটক নিয়ে রওনা করে গত ৪ এপ্রিল খুলনার কয়রার আংটিহারা নৌ-চেকপোস্টে ইমিগ্রেশন হয়ে ৫ এপ্রিল মোংলা বন্দরে প্রবেশ করে প্রমোদতরি গঙ্গা বিলাস।
পরদিন ৬ এপ্রিল বাগেরহাটের খানজাহান আলীর (রহ.) মাজার পরিদর্শন করেন তাঁরা। ওই দিন বিকেলে আবারও সড়ক পথে মোংলায় আসেন তারা। গত শুক্রবার সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ভ্রমণ শেষ করেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি প্রথম দফায় ২৮ জন ও ২২ মার্চ দ্বিতীয় দফায় সাতজন বিদেশি পর্যটক নিয়ে মোংলায় আসেন ভারতীয় পাঁচ তারকা মানের এ ক্রুজটি।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে