
বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের সংগঠন ‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর কেন্দ্রীয় নির্দেশনায় এক ঘণ্টা ‘কলমবিরতি’ পালন করেছে বাংলাদেশ পরিসংখ্যান (বিবিএস) ব্যুরোর ক্যাডাররা। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত সময়ে এই ‘কলমবিরতি’ পালন করা হয়।
সংগঠনের সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫টি ক্যাডারের অফিসাররা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদ এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
কর্মবিরতি পালনের সময় পরিসংখ্যান ক্যাডারের কর্মকর্তারা বলেন, ‘উপসচিব পদ কোনো বিশেষ ক্যাডারের পদ নয়। সিভিল সার্ভিস অ্যাক্ট-১৯৭৫ অনুযায়ী, মেধার ভিত্তিতে সিভিল সার্ভিসের সকল ক্যাডারের কর্মকর্তাকে উপসচিব ও তদূর্ধ্ব পদে নিয়োগের কথা থাকলেও বিভিন্ন অপকৌশল ও অজুহাতে এ সকল পদে নিজেদের জন্য কোটা পদ্ধতি চালু রেখেছে প্রশাসন ক্যাডার এবং ২০১৮ এর নির্বাচনের পর সার্ভিস অ্যাক্ট ১৯৭৫ বাতিল করা হয়েছে।
এ ছাড়া গত ৭ জানুয়ারির নির্বাচনের পর বিনিময় হিসেবে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি এ সকল পদ নিজেদের তফসিলে বাগিয়ে নিয়েছে প্রশাসন ক্যাডার। মূলত অবৈধ নির্বাচন আয়োজন ও বৈধ করনে সহযোগিতার পুরস্কার হিসেবে পদগুলো তারা কুক্ষিগত করে। এরূপ হীন কর্মকাণ্ড বাংলাদেশ সিভিল সার্ভিসকে ভারসাম্যহীন ও অকার্যকর করার মাধ্যমে দেশের এগিয়ে যাওয়ার পথে গভীর ষড়যন্ত্র ও মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টির নামান্তর।
জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ সুপারিশ করবে বলে জানিয়েছে, যা মৌলিক অধিকার ও জুলাই-বিপ্লবের সঙ্গে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এ ছাড়া শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশের কথাও জানানো হয়েছে, যা উদ্দেশ্যমূলক।
‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’-এর সঙ্গে কোনোরকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে পরিষদ কলমবিরতি ছাড়াও আগামী ২৬ ডিসেম্বর সকাল ১১ থেকে ১২ পর্যন্ত সকল অফিসে সামনে মানববন্ধন করবে। যেসব বিভাগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়নি অতি দ্রুত সেখানে সমাবেশ আয়োজন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি করবে। পাশাপাশি আগামী ৪ জানুয়ারি ঢাকায় ঢাকায় সমাবেশ করা হবে।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৫ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে