
রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের ওপর হামলার অভিযোগে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা কর্মীরা।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় উপাচার্যের কার্যালয় সংলগ্ন আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে তাঁরা স্মারকলিপি জমা দেন এবং পরে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি মহিউদ্দিন খান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান প্রমুখ।
সম্মেলনে শাখা শিবির সভাপতি মহিউদ্দিন খান বলেন, ‘আমরা আশঙ্কা করছি ছাত্রদল তার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আবারও ক্যাম্পাসে তাদের দখলদারি ফিরিয়ে নিয়ে আসতে চায়। কিন্তু আমরা স্পষ্ট করেছি যে, আমরা যত দিন বেঁচে আছি কখনো এটা সম্ভব হবে না। ছাত্রদলের প্রতি করুণা হয় ছাত্রলীগের একজন অ্যাকটিভিস্ট যে ফটোগ্রাফ ছড়াচ্ছে, তারাও সেই ফেইক গুজবগুলো ছড়াচ্ছে। সেই গুজবের আলোকে তারা শাহবাগ থানায় মব করছে।’
তিনি আরও বলেন, ‘দুঃখজনক বিষয় হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক তদন্ত কমিটি গঠন করেছিল। তারা ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টা এই ধরনের সময় বেঁধে দিয়েছিল। আজকে প্রায় ৯৬ ঘণ্টা পার হয়ে যাচ্ছে।’
স্মারকলিপিতে দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে—১. উক্ত হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। ২. সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে কঠোর একাডেমিক ও প্রশাসনিক দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩. ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। ৪. যেসব শিক্ষার্থী ভুয়া ফটোকার্ড সাইবার স্পেসে ছড়িয়ে আব্দুল্লাহ আল মাহমুদের জীবনের ঝুঁকি সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে