Ajker Patrika

দাদির হাত ধরে ফিরছিল বাসায়, বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৬ মে ২০২৫, ১৩: ০৮
দাদির হাত ধরে ফিরছিল বাসায়, বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর
প্রতীকী ছবি

মতিঝিল সরকারি মডেল স্কুলের ১ম শ্রেণীর শিক্ষার্থী রশনি পাল (৭)। মুগদার মান্ডা এলাকার বাসা থেকে দাদির হাত ধরে স্কুলে যাওয়া-আসা তার। আজ সোমবার সকাল ৯টার দিকে স্কুল শেষে দাদির সঙ্গে বাসায় ফিরছিল রশনি। এমন সময় বিআরটিসির একটি বাস ধাক্কা দেয় তাকে। আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাড়ে ১০টার দিকে রশনিকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর কমলাপুর মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত রশনির দাদি রেখা বিশ্বাস জানান, রশনি মতিঝিল সরকারি মডেল স্কুলে ১ম শ্রেনীতে পড়ত। তাদের বাসা মুগদার মান্ডা এলাকায়। সকালে রশনিকে নিয়ে স্কুলে যান তিনি। স্কুল ছুটির পর দাদির সাথে বাসায় ফিরছিল সে।

দাদি আরও জানান, ‘কমলাপুর মোড়ে আমার হাত ধরে রাস্তা পার হচ্ছিল রশনি। এ সময় একটি বিআরটিসি বাস সজোরে ধাক্কায় দেয় রশনিকে। রাস্তায় পরে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার পাটগাঁও গ্রামে। বাবার নাম পলাশ পাল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কমলাপুর থেকে স্বজনেরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, কমলাপুরে রাস্তা পারাপারের সময় বাস ধাক্কা দিয়েছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিআরটিসির বাসটি জব্দ করেছে মতিঝিল থানা পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত