
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
গ্রেপ্তার হওয়া দম্পতি হলেন ফারুক (৫২) ও রানী আক্তার। তাঁদের কাছে সোনার বৈধ কাগজপত্র দেখাতে বললে তাঁরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ফলে এই দম্পতির বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার জিয়াউল হক জানান, আজ ভোরে এপিবিএন এবং এনএসআইয়ের যৌথ অভিযানকারী দল বহুতল কার পার্কিং এলাকায় ওই দম্পতিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। এপিবিএন ও এনএসআইয়ের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ভোর ৪টা ৪০ মিনিটে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং এনএসআইয়ের সদস্যরা তাঁদের আটক করেন।
এরপর বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে আসামি ফারুকের প্যান্টের ডান ও বাম পকেট থেকে সাদা টিস্যু দিয়ে মোড়ানো ৬টি সোনার চেইন, ৯টি চুড়ি, ২টি হারসহ মোট ৭৯৬ গ্রাম সোনার অলংকার পাওয়া যায়। এসব সোনার বাজারমূল্য ৭০ লাখ ৪ হাজার ৮০০ টাকা।
জিয়াউল হক আরও জানান, অপর আসামি রানী আক্তারের কাছে থাকা একটি লেডিস ব্যাগের ভেতর থেকে সাদা টিস্যু মোড়ানো সোনার ৬০টি চুড়ি, ৯টি সোনার আংটি, ৫টি কানের দুল, ১টি ব্রেসলেট, ৫টি গলার হার, ৪টি লকেট ও ৩টি চেইন পাওয়া যায়। জব্দ করা এসব স্বর্ণের ওজন ৮০১ গ্রাম ও বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে সোনা চোরাচালান করে আসছিলেন এবং সোনা চোরাচালান দলের সক্রিয় সদস্য। এ ছাড়া সোনাগুলো তাঁরা জনৈক এমদাদ নামক এক ব্যক্তির কাছ থেকে গ্রহণ করেছেন। এই সোনাগুলো সোলাইমান নামের একজন সৌদিপ্রবাসী সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দেশে পাঠান। এরপর এই স্বর্ণগুলো এমদাদের কাছে আসে আর এমদাদ আসামিদের কাছে দিয়েছেন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
২১ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৩২ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে