
রাজধানীর রামপুরা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডের গুরুত্বপূর্ণ সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছে। এর জেরে রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ রোববার রাত ১০টার দিকে এই গোলযোগের সূত্রপাত হয়। ঘটনার পরপরই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), পিজিসিবি এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) একযোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিপিডিবির মুখপাত্র শামীম হাসান সাংবাদিকদের জানান, রামপুরায় অবস্থিত পিজিসিবির একটি সাবস্টেশনে ত্রুটির কারণে মূলত ডিপিডিসির অধীন অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে ডেসকো অঞ্চলে তেমন প্রভাব পড়েনি।
রামপুরা, হাতিরঝিল, মগবাজার, বনানী, গুলশান ১ ও ২, ফার্মগেট, বাংলামোটর, মধুবাগ, কারওয়ান বাজার, হাতিরপুলসহ আশপাশের একাধিক এলাকায় বিদ্যুৎ নেই বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গুলশান ২ এলাকায় বসবাসরত এক ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, ‘হঠাৎ সব বন্ধ হয়ে যায়। জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। যদি দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না আসে, তাহলে খাবার সংরক্ষণসহ অফিসের কাজেও সমস্যা হবে।’
হাতিরঝিলে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, বিদ্যুৎ না থাকায় এলাকার সড়কবাতিগুলো নিভে গেছে। এতে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। তিনি বলেন, ‘আমরা ম্যানুয়ালি ট্রাফিক সামলানোর চেষ্টা করছি।’
পিজিসিবির একজন প্রকৌশলী জানান, সম্ভবত সাবস্টেশনে একটি সার্কিট ব্রেকার বিকল হয়ে পড়ে। এতে অতিরিক্ত লোড পড়ে এবং সংযোগ বিচ্ছিন্ন হয়। বর্তমানে পিজিসিবির একাধিক টিম মেরামতকাজে নিয়োজিত রয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে