
ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটককালে ওই যাত্রীর শরীর তল্লাশি চালিয়ে গলায় ঝোলানো হাজিদের ব্যাগ থেকে ৬৮০ গ্রাম স্বর্ণালংকার, ৭৭ হাজার ৫৫০ বাংলাদেশি টাকা এবং ১৬ হাজার ১২৫ সৌদি রিয়াল জব্দ করা হয়েছে।
আজ সন্ধ্যার পর এয়ারপোর্ট এপিবিএন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এপিবিএন জানায়, আটক গিয়াস উদ্দিন ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে ওমরাহ হজ পালন শেষে সৌদি আরব হতে আজ সকালে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন। উদ্ধার করা স্বর্ণালংকারগুলো তিনি বিভিন্ন ওমরাহ হজযাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করেন। উদ্ধার করা স্বর্ণালংকারগুলোর মান ২১ ক্যারেট।
গিয়াস উদ্দিনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি বিমানবন্দরে সক্রিয় সোনা চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন বলে জানা যায়।
তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ইতিমধ্যে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক আসামি অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে সোনা আনয়ন করে নিজ হেফাজতে রেখে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বির ১(বি) ধারায় অপরাধ সংঘটন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘সোনা চোরাচালানকারীরা বিভিন্ন রূপ ধারণ করে তাঁদের অপরাধ সংঘটন করে থাকেন। সোনা ও মাদক চোরাচালান রোধে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই তৎপর রয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৫ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে